× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৮ পিএম

নিহত সাংবাদিক কাজী আশরাফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত সাংবাদিক কাজী আশরাফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিকও আহত হয়েছেন। সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক লোহাগড়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন।

মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিকও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা