কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৬ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন গুরুত্বর আহত হয়েছেন।
তাদের মধ্যেও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় শনিবার
রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী মো.
ফেরদৌস আলম (৫৫), মিপতা (১৭), চালক মুন্না (৪০) এবং অজ্ঞাত একজন। তারা সকলেই
কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা চট্টগ্রামে মাইক্রোবাসযোগে
একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি
কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে
আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মো.
ফেরদৌস আলম এবং মিপতার মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চালক মুন্না ও
অজ্ঞাত একজন মৃত্যুবরণ করেন। একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও আটজন গুরুত্বর আহত
হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। তাদের মধ্যেও
তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল
ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পর সড়কে যানচলাচল
স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) নূর আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ
ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।