× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের একজন কিশোরী।

এ ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য কুমিল্লার চান্দিনা উপজেলার নৃত্যশিল্পী এক যুবকের (১৯) সঙ্গে মোবাইল ফোনে শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া (২২) নামের এক যুবক যোগাযোগ করেন। তিন শিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন রাকিব। ওই তিনজই পেশাদার নৃত্যশিল্পী। তারা দেশের বিভিন্ন স্থানে বিয়েসহ নানা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে চান্দিনার ওই তরুণ এক তরুণী (১৯) ও এক কিশোরীকে (১৬) নিয়ে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় পৌঁছান। পরে রাকিব মিয়াসহ দুই যুবক তাদের অটোরিকশায় শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে তিন নৃত্যশিল্পীকে তিতাস নদের শাহবাজপুর এলাকায় নিয়ে যান। একপর্যায়ে নদের মাঝখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন পাঁচ যুবক।

এরপর পুরুষ শিল্পীকে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ করেন ওই যুবকেরা। প্রায় দুইঘন্টা চলে এই পাশবিকতা। পরে রাত ৮টার দিকে তিন নৃত্যশিল্পীকে ভূঁইয়ার ঘাট এলাকায় কাদাপানিতে ফেলে পালিয়ে যান ওই যুবকরা।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সরাইল থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা