× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিটিসির ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১ পিএম

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের (ইউসিটিসি) ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের (ইউসিটিসি) ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের (ইউসিটিসি) ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান।

এ সময় একাডেমিক কাউন্সিলের সদস্য ও ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. হারুনুর রশিদ, প্রফেসর ড. বজলুর রহমানসহ ইউসিটিসির বিভিন্ন বিভাগের প্রধান প্রফেসর ড. দেওয়ান আসাদুল্লাহ, মো. আবু জাবেদ, ড. মো. আবু জাহিদ, ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল, তাহের হোসেন সেলিম ও মোহাম্মদ ইনজামুল হক উপস্থিত ছিলেন।

 এছাড়া অনলাইনে সভায় যুক্ত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. কায়কোবাদ এবং অধ্যাপক ড. এম আব্দুস সামাদ।

 ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সূচনা বক্তব্য দেন এবং সভায় উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে আলোচ্যসূচি উপস্থাপন করেন। এতে একাডেমিক কাউন্সিলের ১৫তম সভার কার্যবিবরণী অনুমোদন এবং ওই সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 সভায় ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনের সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রম, সমাবর্তন অনুষ্ঠান, মানোন্নয়ন পরীক্ষা এবং আসন্ন টিইএইচআই আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা