× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকসহ হানিট্র্যাপ চক্রের মূলহোতা ‘লেডি ডন’ আটক

কুমিল্লা অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত হানিট্র্যাপ চক্রের কথিত মূলহোতা ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলিকে মাদকসহ আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত হানিট্র্যাপ চক্রের কথিত মূলহোতা ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলিকে মাদকসহ আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত হানিট্র্যাপ চক্রের কথিত মূলহোতা ও স্থানীয়ভাবে ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলিকে মাদকসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার  রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের মূলহোতা লাইলিকে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন লাইলির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেবিদ্বার ও আশপাশের এলাকায় হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের চাঁদা দাবি, ব্ল্যাকমেইল এবং মাদক কারবার পরিচালনা করে আসছিল।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমরান হাসান জানান, আটককৃত লাইলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিট্র্যাপ ও মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা