× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালের জীর্ণদশা দেখে ক্ষোভ, ভাঙন ঠেকাতে তৎপরতা নৌ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩ পিএম

হাসপাতালটির ঝুঁকিপূর্ণ ওই ভবন থেকে চিকিৎসাসেবা অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালটির ঝুঁকিপূর্ণ ওই ভবন থেকে চিকিৎসাসেবা অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীর্ণ ও দীর্ঘদিনের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

৫০ শয্যার হাসপাতালটি শনিবার পরিদর্শনে গিয়ে তিনি দ্রুত ওই ভবন থেকে চিকিৎসাসেবা অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শনের সময় ভবনের জীর্ণদশা নজরে আসে প্রতিমন্ত্রীর। পরে ঘটনাস্থলেই উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে আনা হয়। 

রোগীদের চিকিৎসাসেবা যাতে কোনো ধরনের ঝুঁকির মধ্যে না পড়ে, সে জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন রাজীব আহসান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে নদীভাঙন পরিস্থিতি দেখতে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন নৌ প্রতিমন্ত্রী।

দুপুর ১টার দিকে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

পরে দুপুর ২টার দিকে হিজলার বড় জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের নদীভাঙন এলাকা ঘুরে দেখেন।

এরপর মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের দক্ষিণ আশা, উত্তর আশা, পূর্ব সুলতানি ও পশ্চিম সুলতানির ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। জাঙ্গালিয়া ইউনিয়নের মিঠুয়া গ্রামের ভাঙন পরিস্থিতিও সরেজমিনে দেখেন তিনি।

এসব এলাকায় নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রাজীব আহসান।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা