× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারামারি-হানাহানি নয়, ঐক্যেই উন্নয়ন: সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪ পিএম

নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শনিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শনিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, একটি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের প্রধান শর্ত।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বিপরীতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলে উন্নয়নের পথ সুগম হয়।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শনিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজেদের পরিবেশ সুন্দর রাখলে উন্নয়ন করা সহজ হবে। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে এলাকার ক্ষতি হবে। সবাই শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকায় সুন্দর পরিবেশে সভাটি আয়োজন সম্ভব হয়েছে।

তিনি বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার অর্থনৈতিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। তিনি বিএনপির নেতাকর্মীদের অসহায় মানুষের খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা