× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (আজ) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে পর্যায়ক্রমে সৌরভ ও মো. ওবায়দুল্লাহর (৩৮) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন মোসা. শান্তা (১৬) ও মো. শান্ত (২৪)।
শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।
নিহত ওবায়দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল এলাকার বিল্লাল হোসেনের ছেলে এবং সৌরভ নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে। নিখোঁজ শান্তা ও শান্তকে উদ্ধারে শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শিবপুর উপজেলার লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, মোসা. শান্তা ও মো. শান্ত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানার কারণে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত গভীর পানিতে তলিয়ে যান।

তাদের উদ্ধারে এগিয়ে গেলে সৌরভও নদীতে তলিয়ে যান। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেও কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশির পর সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সকাল ৯টার দিকে নদী থেকে ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, সকালে ডুবুরিরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা