প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০ পিএম
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বাস্তবায়ন কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করছে।
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান
পিন্টু, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান
ঐক্য ফ্রন্টের সভাপতি তপন কুমার বিশ্বাস, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম
মিল্টন, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ নাহিদ আক্তার, সাইদুর
রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহরে
দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এলাকার মানুষের কথা চিন্তা
করে জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। অবিলম্বে এই ন্যায্য
দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।