× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নিখোঁজের তিন দিন পর রঞ্জন চাকমা (৪৮) নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার ২ নম্বর দুল্লাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুক্রবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

রঞ্জন চাকমা ওই এলাকার ভারত মোহন চাকমার ছেলে। তিনি দুল্লাছড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, রঞ্জন চাকমা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি থানায় অভিযোগ করা হয়েছিল। আজ বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা