× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। 

উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এরপর শনিবার সকালে আবার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শিবপুরের মজনু মিয়ার ছেলে সৌরভ, টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪), গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮) এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার মোসা. শান্তা (১৬)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ তিনজন লাখপুর এলাকার মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে ও সাঁতার না জানায় তিনজন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা স্রোতে তলিয়ে গেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও উদ্ধার অভিযান সমন্বয় করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা