পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাক বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।
ওসি তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।