× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় দুই নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৩ পিএম

  গ্রেপ্তার হওয়া দুই নারীসহ মাদক কারবারি চারজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার হওয়া দুই নারীসহ মাদক কারবারি চারজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায়  ১ কেজি গাঁজা এবং ২০২  পিচ  ইয়াবা ট্যাবলেট জব্দের সঙ্গে দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে  কলাপাড়া থানার ওসির নেতৃত্বে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  রুনা বেগম, মিম আক্তার, রায়হান ও রাজিব আকন। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে এদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা