× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটগ্রাম সীমান্তে ফাঁকা গুলি, ৪ নৌকা নিয়ে গেল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায় বালু-পাথর উত্তোলনে গেলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায় বালু-পাথর উত্তোলনে গেলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার এবং চারটি বাংলাদেশি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি নাগরিক বালু-পাথর উত্তোলনে গেলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তারা চারটি নৌকা নিয়ে ভারতের ক্যাম্পে চলে যান।

তবে স্থানীয় একটি সূত্রের দাবি, বাংলাদেশের অভ্যন্তরে বালু উত্তোলনের সময় বিএসএফের ৫০-৬০ সদস্য শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে এসে গুলি ছোড়েন এবং চারটি নৌকা নিয়ে যান।

ঘটনার পর বিজিবি-বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথাও রয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা