কক্সবাজার অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম
মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে গ্রেপ্তার জান্নাত উল্লাহ। ছবি: প্রবা
মিয়ানমার থেকে প্রায় ৭০ হাজার ইয়াবা
নিয়ে বাংলাদেশে ঢোকার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
বাহিনীটি জানিয়েছে, শনিবার (৭ জানুয়ারি)
ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জোববুনিয়া পাড়ায় অভিযান চালিয়ে জান্নাত উল্লাহ নামে
ওই যুবককে আটক করা হয়।
তিনি উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের
বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার
৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে
ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযানে এই ইয়াবা উদ্ধার ও এক রোহিঙ্গাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’