× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২৪ মামলার প্রতারক বিশ্বাস ফাউন্ডেশনের এমডি আনিছ গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৫ পিএম

১২৪টি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং জেল পলাতক আসামি মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১২৪টি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং জেল পলাতক আসামি মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১২৪টি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং কুষ্টিয়া জেলখানা থেকে পলাতক আসামি মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ।

তিনি "বিশ্বাস ফাউন্ডেশন" নামে এনজিও খুলে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত।

বুধবার রাত ১২টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কুমারখালী থানার উপ-পরিদর্শক সোহাগ শিকদারের নেতৃত্বে এবং এএসআই শরিফুল ইসলাম ও কনস্টবল রাশেদুল ইসলামের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “মানুষকে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে সুকৌশলে আনিছ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আদালতে মামলার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট জেল থেকে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে ফের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আনিছুর রহমান কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। ২০০৬ সালে আলাউদ্দিন নগর এলাকায় “বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড” নামে একটি এনজিও চালু করেন।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছরের মধ্যে কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ঝিনাইদহসহ আশপাশের জেলায় কয়েকশ’ শাখা খোলেন আনিছ। দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে বিভিন্ন মেয়াদি ডিপিএসের নামে মোটা অংকের টাকা জমা নেন।একপর্যায়ে কয়েকশ কোটি টাকা জমা হলে তা দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদের পাহাড় গড়েন।

২০২৩ সালের নভেম্বরে কর্মীরা টাকার জন্য চাপ দিলে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান তিনি।২০২৪ সালের শুরুতে কুষ্টিয়াসহ বিভিন্ন আদালতে আনিছের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রায় ১২৪টি মামলা হয়। এর মধ্যে ১২টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয় তার।

২০২৪ সালের ৩০ এপ্রিল বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলখানায় পাঠানো হয়। ২০২৪ সালের ৭ আগস্ট কারাগারের প্রধান ফটক ভেঙে আনিছুরসহ ১০৪ জন আসামি পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল থেকে কুমারখালী থানায় ভিড় করেন ভুক্তভোগীরা। পুলিশ তাদের আদালতে মামলা করার পরামর্শ দেন।

আনিছের ভাগ্নি বিনা খাতুন বলেন, “দ্বিগুণ লাভের আশায় মামার কাছে তিন লাখ টাকা রেখেছিলাম। এখন সব শেষ। হয় টাকা ফেরত দিক, না হলে ওর ফাঁসি হোক,”বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা