× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম খট্টামাধবপাড়ার বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন রফিকুল ইসলাম। এ সময় তার চাচাতো ভাইয়ের ছেলে তামজিদুল ও জাকিরুল বাড়িতে প্রবেশ করেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তামজিদুল ও জাকিরুল লাঠি দিয়ে রফিকুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের ছেলে বলেন, সকালে আমার দাদি ও ফুফুদের সঙ্গে বসে বাবা গল্প করছিলেন। এ সময় চাচাতো ভাই তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা বাবাকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাতিজা তামজিদুল ও জাকিরুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা