সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৯ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
এ উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মামুন সরকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার
বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল মহাসড়কের দু’পাশে সওজের জায়গা দখল
করে দোকানঘর তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে
নিচ্ছেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে
ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
তিনি আরও বলেন, অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের দুপাশে
সওজের জায়গায় গড়ে ওঠা এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদে অভিযান অব্যাহত
থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয়
প্রকৌশলী মো. আল রাজী লিয়ন।