× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপ (ফেনী-ড-০৮৩৮) সিগন্যাল দিয়ে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে গাড়িটি থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শাড়ি গাইটগুলো ফেনী নদী পার করে বোটে বাংলাদেশে আনা হয়। এরপর পিকআপে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

​ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানায়, উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা