গ্রেপ্তারকৃতদের একাংশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারি ও ৮৭ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল ও ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বন্দর থানা এলাকার মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্র
প্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পাশাপাশি ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজুর জন্য সিআইডি ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে সদর মডেল থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ৩৬ জন, বন্দর থানায় ৯ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁও থানায় দুইজন, আড়াইহাজার থানায় চারজন এবং রূপগঞ্জ থানায় ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।