× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০০ পিএম

পিরোজপুরের নেছারাবাদে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছবি : প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছবি : প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ মো. মাহাবুব মিয়া, তিনি দক্ষিণ বয়া গ্রামের  বাসিন্দা। মাহবুব মিয়া বর্তমানে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের জনৈক মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি মো. রুবেল ব্যাপারী। তিনিও একই লোকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে পৃথক অভিযানে মো. জাহিদ নামে অপর একজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে দুইজনের কাছ থেকে মোট ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় পুলিশ। মাদক কারবারি যে কেউ হোক কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা