× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাবু শেখ (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার নাগরা গ্রামে। অভিযুক্ত বাবু শেখ ওই গ্রামের লায়েক শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। স্বামী বিদেশে থাকার সুযোগে বাবু শেখ বিভিন্ন সময় চলাচলের পথে তাকে একা পেয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে ওই গৃহবধূ তাকে এড়িয়ে চলতেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে নির্জন স্থানে গৃহবধূর পথরোধ করে বাবু শেখ কুপ্রস্তাব দেন।

এতে রাজি না হওয়ায় তিনি গৃহবধূকে আরও বিরক্ত করতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বাবু শেখ ক্ষিপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট গভীর রাতে বাবু শেখ গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। তবে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার চার দিন পর ৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত বাবু শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা