× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচবিবিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ নারী আটক, পালালেন স্বামী

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম

আটক হওয়া নারী উম্মে হাবিবা (মাঝে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটক হওয়া নারী উম্মে হাবিবা (মাঝে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী শাহীন আলম (৩৮) পালিয়ে গেছেন।

বিজিবি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম উচনা গ্রামে অভিযানটি পরিচালিত হয়।

বিজিবির দাবি, শাহীনের কক্ষ থেকে সীমান্তপথে আনা ৬৫৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি লোহার তৈরি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক ও আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা বলেও জানায় বিজিবি।

বিজিবির দাবি, পলাতক শাহীন আলম দীর্ঘদিন ধরে কথিত সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভারত সীমান্ত দিয়ে অবৈধ মাদক চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন।

বিজিবি আরও জানায়, এ ছাড়া তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং বাংলাদেশের স্পর্শকাতর ও গোপনীয় তথ্য পার্শ্ববর্তী দেশে পাচার করতেন বলে অভিযোগ রয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান। এ সময় ট্যাপেন্টাডল, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা