× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ এএম

নিহত ইউপি সদস্য মোনায়েম হোসেন। ছবি: সংগৃহীত

নিহত ইউপি সদস্য মোনায়েম হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৪৮) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার কালিশংকরপুর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোনায়েম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে স্কুলের পেছনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা কুপিয়ে তার একটি হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া পেটসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, “আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এখন বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর সঠিক বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খাঁন বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা