× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পরিষদের

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬ পিএম

জেলা পরিষদ কার্যালয়ে বুধবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলা পরিষদ কার্যালয়ে বুধবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

জেলা পরিষদ কার্যালয়ে বুধবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে ৫১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় একটি করে ফলজ গাছের চারা।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, মেধাবী তরুণদের হাত ধরে তা পরিবর্তন করতে হবে।

ভবিষ্যতে বোর্ড পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রথম হবে- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের খুঁজে বের করে সম্মানিত করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে মাশফাকুর রহমান বলেন, “আমাদের নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে। নিজেকে জানতে হবে। নিজের ভেতর থেকেই সবকিছু জানার ও বোঝার চেষ্টা করতে হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা