মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিন নারী যাত্রী আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিন নারী যাত্রী আহত হয়েছেন।
উপজেলার বাহাদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আকসা, জুহি ও সাথী। তারা সবাই একই বাসের
যাত্রী এবং তাদের বাড়ি নীলফামারী জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া
অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাহাদিয়া ঈদগাহের পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে
পড়ে। এ সময় কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত
তিন নারী যাত্রীকে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান
দুর্ঘটনার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।