× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩২ পিএম

মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহর  ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ছবি: প্রতিদিনের বাংলদেশ

মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহর ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ছবি: প্রতিদিনের বাংলদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে গেছে নবীনগর থানা পুলিশ। অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ। তার ওপর নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন আব্দুল্লাহ ছুটি নিয়ে বাড়িতে যায়। পরে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তাকে আবার মাদ্রাসায় পাঠানো হয়। মাদ্রাসায় ফেরার পর ওই ছাত্রকে শারীরিকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ছাত্রের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিমকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার মুহতামিম মুফতি মহিউদ্দিন আশরাফী বলেন, ঘটনার খবর পেয়ে তিনি সকাল ৮টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। আহত ছাত্রের অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, ‘আব্দুল্লাহ অত্যন্ত ভালো ছেলে। তার সঙ্গে এ ধরনের জঘন্য ও অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘ছাত্রকে মারধরের ঘটনায় এলাকাবাসীর হাতে ওই শিক্ষক অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা