× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বাসাইলে (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম

বাসাইল থানা। ফাইল ছবি

বাসাইল থানা। ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৪২) নামের সাবেক এক আনসার সদস্য নিহত হয়েছেন। 

উপজেলার হাবলা বিলপাড়া গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ রাতেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহত হানিফ খান বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার খানের ছেলে। তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, হানিফ খান রাতে বিলপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিলপাড়া গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

হামলার সময় মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও রড দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

পরে স্থানীয়রা হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন হাবলা উত্তর পাড়ার মৃত নূর খানের ছেলে জাকির ওরফে মদন (৪৩) এবং একই এলাকার বক্করের ছেলে ডায়মন্ড মিয়া (৪০)। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত হানিফের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও কালিয়াকৈর থানায় ৫-৬টি মামলা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা