ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৫ পিএম
অভিযান শেষে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৩ জনকে আটক করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার বিকালে পৌর শহরের পলতাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
অভিযান শেষে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
এ সময় সহযোগিতায় ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সদস্যসহ ভূমি অফিসের কর্মচারীরা।
অভিযানে আটককৃতরা হলোÑ পৌর শহরের পলতাকান্দা পশ্চিম পাড়া এলাকার রুবেল মিয়া, একই
এলাকার অপু মিয়া ও মধ্যপাড়া এলাকার আরিফ মিয়া।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পৌর শহরের
পলতাকান্দা এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পলতাকান্দা এলাকার শীর্ষ মাদককারবারি রুবেলকে
৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এছাড়াও ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় অপু মিয়া ও
আরিফ মিয়াকে পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মিয়াকে ১
বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অপু মিয়া ও আরিফ মিয়াকে ৩ মাস করে
বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযান
অব্যাহত থাকবে বলে জানান তিনি।