রাজশাহী অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুদ রাখার অভিযোগে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুদ রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত ডিলারের প্রতিষ্ঠান ‘মেসার্স কৃষি ঘর’ থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
উপজেলা কৃষি অফিস জানায়, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুদ
ও বিক্রির বিষয়ে তাকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল
পরিমাণ সার গোডাউনে মজুদ রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ২০০৬-এর
১২ ধারায় সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত
করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে
সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।