× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকানিয়ায় বিরোধ নিষ্পত্তির বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ এএম

মোহাম্মদ হামিম। ফাইল ছবি

মোহাম্মদ হামিম। ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ার বিরোধ মীমাংসার বৈঠকেই ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মো. রোহান (১৯) নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কেরানিহাট সিটি সেন্টারে মঙ্গলবার রাতে দুই পক্ষের বিরোধ মীমাংসার বৈঠকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হামিম সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে।

আটক রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার আব্দুল গনির ছেলে।

বিরোধ মীমাংসার বৈঠক কীভাবে মুহূর্তেই হত্যাকাণ্ডে রূপ নিল তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামিমকে কারা এবং কী কারণে ছুরিকাঘাত করেছে, ঘটনার সময় সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি বলেন, আটক রোহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা