× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়লার স্তূপে পাশাপাশি পড়ে ছিল দুই নবজাতকের নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০ এএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম

বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডে ময়লার স্তূপে পড়ে ছিল দুই নবজাতকের নিথর দেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডে ময়লার স্তূপে পড়ে ছিল দুই নবজাতকের নিথর দেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। হঠাৎ তার চোখে পড়ে দুটি প্লাস্টিকের বাটি। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। বাটি দুটির ভেতরে পড়ে ছিল দুই নবজাতকের নিথর দেহ।

বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুই নবজাতকের মরদেহ দুটি পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতয়ালী থানার পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তারা এলাকায় টহলে ছিলেন। থানা থেকে বিষয়টি জানানোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়।

পরে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়। নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা