× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্না বোম্বাই-মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে মুন্না মুম্বাই ফুড ও মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে মুন্না মুম্বাই ফুড ও মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে মুন্না মুম্বাই ফুড ও মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা কার্যালয়ের সমন্বয়ে মঙ্গলবার বিকালে শহরের  লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় বিশেষ অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত জানান, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ও লক্ষ্মীপুর এলাকার মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে এই খাদ্যগুলোতে ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা