প্রতীকী ছবি
বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সদরের নারুলী নতুনপাড়া এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের উপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এসআই বাবলুর রহমান বলেন, “নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”