নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৫ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছে।
এ সময় তার কাছে থেকে নগদ ৭ লাখ টাকা
ও ৬ ভরি স্বর্ণের গহনাসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
উপজেলার দুলালপাড়া তার নিজ বাড়ির সামনে
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার
দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার
রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন অলিফ।
বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওতপেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র
দিয়ে সজোরে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনার গহনা ও
নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের
সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যান। পরে ওই রাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার
মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং
জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে এটি কেবলই ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছেÑ তা এখনো নিশ্চিত
হওয়া যায়নি।