প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৪ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নূর ইসলাম (৬৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
উপজেলা শহরের আমবাজার এলাকায় মঙ্গলবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম শহরের কলেজস্ট্যান্ড
পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নূর ইসলাম। পথিমধ্যে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নূর
ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল
থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু
মামলা দায়ের করা হবে।