পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৩ পিএম
রাজশাহীর পুঠিয়ায় এক রাতে বাজারের ৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়ায় এক রাতে বাজারের ৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাতের যেকোনো সময় ওই চুরির
ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নওপাড়া বাজারে অপূর্ব ফার্মেসি মালিক
ফারুক হোসেনের ঘরের টিনের চাল কেটে প্রবেশ করে চোর।
একই কাটা চাল দিয়ে চোররা প্রবেশ করে
লিটন আলীর কীটনাশকের দোকানে। এছাড়াও পার্শ্ববর্তী জালাল উদ্দিনের পান-সিগারেটের দোকানের
টিনের বেড়া কেটে ও শুদেব কুমারের মিষ্টির দোকানের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে চোররা।
সকালে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। এক রাতে বাজারের চারটি দোকানে চুরির ঘটনার পর ওই এলাকায় সাধারণ মানুষের
মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও পুঠিয়া উপজেলায় প্রতিনিয়ত ঘটছে চুরি ও ছিনতাইয়ের
মতো ঘটনা। চলে যাওয়া মালামাল উল্লেখযোগ্য হারে উদ্ধারও করতে পারে না পুঠিয়া থানা
পুলিশ। এদিকে ব্যাপক হারে বেড়েছে মাদকের ব্যবহারও।
অপূর্ব ফার্মেসির মালিক ফারুক হোসেন
বলেন, গতকাল আমি কোম্পানির মাল কিনে রেখেছি। এছাড়াও আমার নগদ টাকা ছিল সব মিলে ১০
লাখ টাকার ওপরে। এসব চুরি হয়ে গেছে। কীটনাশক দোকানদার লিটন আলী বলেন, আমার দোকান থেকে
প্রায় আড়াই লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়াও জালাল উদ্দিন ও শুদেব কুমার
বলেন, আমার দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। কী বিষয়ে, কী হয়েছে আমি জানি না। জেনে পরে
আপনাদের জানাব।