পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩ পিএম
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে একাধিক হত্যা ও ধর্ষণ মামলার আসামি আদম আলী মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
সোমবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের
চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের
ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা,
ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত ৩টি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির
সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার ভোরে উপজেলার গোপালপুর তাঁতিপাড়া
এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলামকে আটঘরিয়া
থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে
থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। এ সময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে
আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এ সময় আত্ম
রক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তটা পালিয়ে যায়।
এ বিষয়ে পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলামকে আদালতে প্রেরণের
প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি
পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।