× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯ এএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার  মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা সিসি ক্যামেরা উল্টে দেওয়ার পর ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকেসহ পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে মধ্য রাকুদিয়া গ্রামের বসতবাড়িতে গভীর রাতে এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা