× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, চালক নিহত

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩০ এএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খাঁর করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক শামসু শেখ গুরুতর আহত হয়েছেন।

নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত শামসু শেখ জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলে করে হোগলা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গণেশ ও শামসু দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গণেশকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আহত শামসু শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা