× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে হোম ডেলিভারির নামে প্রতারণা, আটক ৩

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ এএম

তিন প্রতারককে আটক করে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন প্রতারককে আটক করে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছ, জুতা, খেলনা ও ফার্নিচারের বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক কম দামে বিক্রির লোভনীয় বিজ্ঞাপন। এরপর পণ্য হোম ডেলিভারির কথা বলে অগ্রিম টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ। দীর্ঘদিন ধরে চলে আসা এমনই এক প্রতারক চক্রের মূল তিন হোতাকে নড়াইল থেকে আটক করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। 

নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায় সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। 

এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, বায়োমেট্রিক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নিকারস হাব বিডি’সহ নানা ভুয়া পেজ খুলে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে ব্র্যান্ডের পণ্য সরবরাহের লোভনীয় অফার দিত।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ পারভেজ তাদের একটি পেজে জুতার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। পরে কৌশলে ওই শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে এক জোড়া জুতার বিপরীতে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা নেওয়ার পরপরই ওই শিক্ষার্থীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী রিয়াজ পারভেজ ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির অবস্থান চিহ্নিত করা হয়। এ ঘটনায় তিনি গত ২৫ জুলাই মহেশপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণরা অনলাইনে ইলিশ মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের কথা বলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ সুপার অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত ছাড় বা অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা পেজকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া তিনি বিক্রেতার পরিচয় ও পণ্যের গুণগত মান নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ না পাঠানোর আহ্বান জানান।

অনলাইনে প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সাইবার পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা