× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ এএম

হাসপাতালে নিহতদের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে নিহতদের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় সোমবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার মান্দ্রা চর খুশিরিয়া এলাকার ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩৮) এবং পটুয়াখালীর তুষখালী এলাকার মো. আকবর আলীর ছেলে আরিফুর রহমান (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে সালাউদ্দিন ও আরিফুর ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। তারা আড়ুয়ার মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা