× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে ১৬ কোটি ৬৪ লাখ টাকা উৎসাহ বোনাস দিল বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম

 ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন হওয়ায় বন্দরের তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার বন্দরের বোর্ডে রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ বোনাসের চেক বিতরণ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) গোলাম মো. সারওয়ারুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দীন, চিফ ওয়েলফেয়ার অফিসার, উপ-সচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর মালিক ও প্রতিনিধিদের হাতে বোনাসের চেক তুলে দেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার স্বার্থে বন্দরের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম শাখার তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের বিশেষ বোনাস দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৬ হাজার ৭৫০ জন শ্রমিক কর্মচারীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এই উৎসাহ বোনাস প্রদান করা হয়। বিশেষ বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা