শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৮ পিএম
শরণখোলার কটকার পর্যটন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পটগুলোতে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এ অভিযান পরিচালনা করছে।
সোমবার সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের
বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) এ জেড এম হাছানুর রহমান।
এ
সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন ট্যুর
অপারেটর অব সুন্দরবন (টোয়াস)-এর সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি।
এ
সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা
শামীম রেজা মিঠু, ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)-এর সভাপতি মইনুল ইসলাম
জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার
ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকি প্রমুখ।
উদ্বোধনী
বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবন ক্লিন রাখা বন বিভাগের
একার পক্ষে সম্ভব নয়। টোয়াসের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরবনের পরিবেশ সুরক্ষায়
একটা ব্যতিক্রমী উদ্যোগ। বাস্তবিক অর্থে সাগরের জোয়ারে ভেসে আসা জেলেদের ফেলে দেওয়া
বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পর্যটন স্পটগুলো দূষিত করে ফেলে।
ট্যুর
অপারেটর অব সুন্দরবনের সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি প্রতিদিনের বাংলাদেশ কে
জানান, টোয়াসের তিনদিনের কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালি, আন্ধারমানিক
ও করমজল পর্যটন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। টোয়াসে, এর ৬৫ জন
সদস্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
প্রতিবছর
মে ও সেপ্টেম্বর মাসে দুইবার পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পটগুলোতে এ অভিযান পরিচালনা
করা হয়। করমজল বাদে অন্য পর্যটন স্পটগুলোতেও বছরে ৪৫ হাজারেরও বেশি দেশি-বিদেশি পর্যটক
ভ্রমণ করে থাকেন বলে টোয়াস সেক্রেটারি জানান।
প্রথম
দিনের অভিযানে কটকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে।