× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু, আহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৮ পিএম

চকরিয়ায় ভিমরুলের কামড়ে মারা যাওয়া শিশু নুরুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চকরিয়ায় ভিমরুলের কামড়ে মারা যাওয়া শিশু নুরুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে নুরুল হক নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্বজনরা জানিয়েছে, আহতদের মধ্যে ১১ বছর বয়সী ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশু তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নুরুল হক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে। আহত ফাতেমা নুরুলের বড় বোন। অপর আহত তাসমিন একই এলাকার রাসেলের মেয়ে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাড়ির পাশে তিন শিশু খেলছিল। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর হামলে পড়ে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা