× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২ পিএম

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বদিয়ার রহমানের ছেলে মো. শাহীন জোয়ার্দ্দার (৫৫) এবং একই গ্রামের তোফায়েল জোয়ার্দ্দারের ছেলে নবাব জোয়ার্দ্দার (৫৮)।

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

তিনি জানান, আমন মৌসুমে অসাধু ব্যবসায়ীরা সরকারি সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাতে শ্রীপুর উপজেলার আমলসার এলাকায় উপজেলা প্রশাসনের সমন্বয়ে শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

অভিযানে শহিদ জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়ার্দ্দারের দোকানঘর থেকে ৩২৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় ৬ সেপ্টেম্বর শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে থানায় দুজনকে আসামি করে মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার  করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা