× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘায় গরুচোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, আহত ১

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০ পিএম

জোতকাদিরপুর স্কুলের কাছে গরু চুরির অভিযোগে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের মারধর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জোতকাদিরপুর স্কুলের কাছে গরু চুরির অভিযোগে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের মারধর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে মারধরের ঘটনায় শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় শমজান (৪০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর স্কুলের কাছে রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে। আহত শমজান একই এলাকার নবীন শাহের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে জোতকাদিরপুর স্কুলের কাছে গরু চুরির অভিযোগে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের মারধর করা হয়।

এতে শিমুল গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। শমজানও গুরুতর আহত হন।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত শমজানকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয় । নিহত শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা