× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, পিস্তল-শটগান উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ এএম

খুলনার সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান মো. আরমান হোসেন দিপু। ফাইল ছবি

খুলনার সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান মো. আরমান হোসেন দিপু। ফাইল ছবি

খুলনায় সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান মো. আরমান হোসেন দিপুকে (শুটার আরমান) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে রবিবার গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ সদর দপ্তরে সোমবার সকালে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১৭ জুন খুলনার দৌলতপুরে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরমান। ওই ঘটনার সিসিটিভি ফুটেজেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, দীর্ঘদিন ধরে দৌলতপুর, আড়ংঘাটা, খালিশপুর, দিঘলিয়া ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্রের মহড়ার অভিযোগ রয়েছে আরমানের বিরুদ্ধে।

আগে দৌলতপুর ও আড়ংঘাটা এলাকায় সক্রিয় হুমা বাহিনীর  সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে নিজেই গড়ে তোলেন আরমান বাহিনী। র‌্যাব বলছে, তার নেতৃত্বাধীন গ্রুপে ৮ থেকে ১০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

র‌্যাবের তথ্যমতে, ব্যবসায়ীদের বিভিন্ন বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে চাঁদা দাবি করত ওই গ্রুপ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা বন্ধ করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

র‌্যাব আরও জানায়, আরমানের অপরাধের পূর্ব-ইতিহাস (পিসিপিআর) পর্যালোচনায় খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২১ সালের ২৫ জানুয়ারি মামুন মোল্যা হত্যা, ২০২২ সালের ৩০ জুন মারজান মুন্না হত্যা এবং ২০২৬ সালের ৩১ জানুয়ারি ঘাউরা রাজিব হত্যা মামলা রয়েছে।

এ ছাড়া কালা রানা হত্যা মামলায় ভুক্তভোগীর মৃত্যুকালীন জবানবন্দি ও তদন্তে আরমানকে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

১৯ মার্চ যুবদল নেতা রাশু হত্যা এবং ২৮ আগস্ট মনিরুল ইসলাম রনি হত্যা মামলার তদন্তেও তার নাম সন্দিগ্ধ হিসেবে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা