× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ মেরে ব্যাগে ভরে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম

 স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পাশাপাশি ঘাতক সাপটিও পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়ে গেছেন এক সচেতন স্বামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পাশাপাশি ঘাতক সাপটিও পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়ে গেছেন এক সচেতন স্বামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর পরশুরামে বিষধর গোখরা সাপের দংশনের শিকার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পাশাপাশি ঘাতক সাপটিও পিটিয়ে মেরে ব্যাগে ভরে নিয়ে গেছেন এক সচেতন স্বামী।

উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত ছকিনা বেগম (৭০) নামের ওই বৃদ্ধকে বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে গৃহস্থালি কাজ করার সময় একটি কালো রঙের বিষধর গোখরা সাপ ছকিনা বেগমকে দংশন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্ত্রী আক্রান্ত হওয়ার বিষয়টি টের পেয়ে স্বামী জাফর আহমদ দ্রুত সাপটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে ফেলেন।

পরবর্তী সময়ে স্ত্রীর চিকিৎসার সুবিধার্থে এবং সাপের ধরন নিশ্চিত করতে মৃত সাপটি একটি ব্যাগে ভরে স্ত্রীকে নিয়ে সোজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন তিনি। জরুরি বিভাগে ব্যাগ থেকে মৃত সাপ বের করে দেখালে চিকিৎসকরা নিশ্চিত হন যে সেটি একটি অত্যন্ত বিষধর গোখরা।

এ প্রসঙ্গে তার স্বামী জাফর আহমদ বলেন, আমার স্ত্রী ছকিনা বেগম ঘরের বাইরে কাজ করছিলেন। এ সময় আমি মোবাইল ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ একটি কালো রঙের সাপ এসে ছকিনাকে দংশন করে দ্রুত সরে যায়। পরে সাপটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে একটি ব্যাগে ভরে নিয়েছি।

​পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষক্রিয়ার স্পষ্ট কোনো লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগসহ প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে।

এদিকে গত ১ সেপ্টেম্বর উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর এলাকায় শাফায়েত হোসেন রাফাত নামের তিন বছরের এক শিশু গোখরা সাপের দংশনের শিকার হয়েছিল। পাঁচদিনের ব্যবধানে উপজেলায় আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা