× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী ভরাট করে হাসপাতাল, জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার তিতাস নদীর একটি অংশ বালু দিয়ে ভরাট করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার তিতাস নদীর একটি অংশ বালু দিয়ে ভরাট করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার তিতাস নদীর একটি অংশ বালু দিয়ে ভরাট করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আহমেদ প্রাইভেট হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভরাট করা অংশ থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে লঞ্চঘাটের পূর্ব পাশে তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তিতাস নদীর প্রায় ২০ শতাংশ জায়গা বালু দিয়ে ভরাট করা হয়। গত শনিবার পানির নিচ থেকে বালু জেগে ওঠার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সামাজিক মাধ্যমে নদী ভরাটের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিবাদ শুরু হয়।

তবে নদীর ওই জায়গা নিজের ক্রয়কৃত বৈধ সম্পত্তি বলে দাবি করেছেন আহমেদ প্রাইভেট হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিএস রেকর্ড অনুযায়ী ওই জমির মালিক আমি। নদীর পাড়ে আমার ৩৫ শতাংশ জায়গা রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ জায়গা বালু দিয়ে ভরাট করেছি। জায়গাটি নাল জমি এবং আমার হাসপাতালের সংলগ্ন। হাসপাতাল সম্প্রসারণের জন্য জায়গাটি ভরাট করা হচ্ছে।’

অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, সরকারি রেকর্ড অনুযায়ী ভরাট করা জায়গাটি তিতাস নদীর অংশ। নদী দখল বা ভরাট করার কোনো আইনগত সুযোগ নেই।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘নদী দখল কিংবা ভরাট করার কোনো আইনি সুযোগ নেই। সরকারের রেকর্ড অনুযায়ী উক্ত জায়গাটি নদীর অংশ। এ ঘটনায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভরাট করা অংশের বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা